বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline :
Notice :

ট্রপিক্যাল থিমে সাজানো জন্মদিনের টেবিল

গতকাল ২৯ আগস্ট ছিল সাফা কবিরের জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে কাছের বন্ধুদের নিয়ে আয়োজন করা হয়েছিল ছোট্ট এক মিলনমেলার। পুরো আয়োজনে ছিল গ্রীষ্মের উৎসবের ট্রপিক্যাল আমেজ।

কমলা, গোলাপি, হলুদ ও সবুজের মতো উজ্জ্বল রঙে সাজানো হয়েছিল চারপাশ। কোথাও ফুল ও ফলের সাজ, কোথাও রঙিন ফিতা ও বেলুন, আবার কোথাও দেখা গেছে বড় আকারের ফল ও ফুলের আদলে তৈরি বিভিন্ন কাটআউট । ঝিকিমিকি ডিস্কো বলও যোগ করেছিল বাড়তি উৎসবের আবহ।

আয়োজনের সঙ্গে মিল রেখে সাফার জন্মদিনের সাজেও ছিল প্রাণবন্ততার ছোঁয়া। হালকা গোলাপি রঙের স্লিভলেস কাটআউট গাউনে দেখা গেছে বার্থডে গার্লকে। খোলা চুলে হালকা ঢেউ, ন্যাচারাল মেকআপ আর মিনিমাল স্টেটমেন্ট জুয়েলারির লুকটি ছিল বেশ স্টাইলিশ । রঙিন পরিবেশের মধ্যে তাঁর গোলাপি পোশাকটি আলাদা করে নজর কেড়েছে।

বিজ্ঞাপন

বন্ধুদের সাজেও সামারের ছোঁয়া

জন্মদিনের আয়োজনে সাফার পাশাপাশি তাঁর বন্ধুরাও বেছে নিয়েছিলেন রঙিন ও গ্রীষ্ম উপযোগী আউটফিট ।

অভিনেতা সিয়াম আহমেদকে দেখা গেছে লাল পিন স্ট্রাইপ শার্টে। তাঁর স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পরনে ছিল ফুলেল ম্যাক্সি ড্রেস।

সাফার ঘনিষ্ঠ বন্ধু মুমতাহিনা টয়া হাজির হয়েছিলেন হলুদ হাল্টারনেক ড্রেসে। অন্য অতিথিদের কারও পোশাকে ছিল সবুজ, হলুদ ও কমলার মিশেলে সামার ফ্রুট প্রিন্ট।

কেউ পরেছিলেন কালো পোশাক, আবার কারও পোশাকে ছিল নীল ও গোলাপি ফুলেল ছাপ। পুরো আয়োজনের ট্রপিক্যাল আবহটি সুন্দরভাবে ফুটে উঠেছিল।

বিজ্ঞাপন

ট্রপিক্যাল থিমে সাজানো জন্মদিনের টেবিল

সবুজে ঘেরা খোলা জায়গায় সাজানো হয়েছিল জন্মদিনের মূল টেবিল। ট্রপিক্যাল থিমের সঙ্গে মিল রেখে রাখা হয়েছিল কমলা রঙের লেয়ার্ড কেক। ফুল, শুকনো কমলার স্লাইস, সোনালি পার্ল ও ছোট ছোট ডিস্কো বল দিয়ে সাজানো কেকটি সহজেই নজর কেড়েছে।

টেবিলজুড়ে নানা রঙের ফুল-পাতার সাজ পুরো আয়োজনকে করে তুলেছিল আরও রঙিন। আরেকটি আকর্ষণ ছিল বড় ফলের প্ল্যাটার।

তরমুজ, আঙুর, ড্রাগন ফ্রুট, পেঁপে, জাম্বুরা ও কমলা দিয়ে সাজানো হয়েছিল সেটি। মোমবাতি ও ডিস্কো বলের পাশাপাশি চারপাশের সাজসজ্জাতেও বজায় ছিল একই থিম।

নানা রঙের বেলুন, ফুল-ফলের বড় কাটআউট, রঙিন ফিতা ও বিভিন্ন প্রপসে ভরে উঠেছিল পুরো জায়গা। এর মধ্যে কমলা ও গোলাপি রঙের ‘সাফা’স ডে’ লেখা ব্যাকড্রপটি ছিল বিশেষভাবে নজরকাড়া।

তবে সাজসজ্জার আড়ালে এই জন্মদিনে ছিল আরও বিশেষ কিছু। সাফার ছবির ক্যাপশনে স্পষ্ট হয়েছে, দিনটির সবচেয়ে বড় আনন্দ ছিল কাছের মানুষদের ভালোবাসা পাওয়া ।

বন্ধুদের দেওয়া এই চমককে নিজের জীবনের বিশেষ উপহার হিসেবেই দেখেছেন তিনি। সাফা লিখেছেন, সবচেয়ে কাছের বন্ধুরা যখন গ্রীষ্মের আবহ, ফুল-ফল, রঙের ছটা আর ভালোবাসায় ভরা এমন একটি জন্মদিনের আয়োজন করেন, তখন সেই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। সাফার কথায়, তাঁর প্রিয় মানুষগুলোই তাঁর জীবনকে আরও সুন্দর ও রঙিন করে তুলেছেন।

নিজেকে এই ভালোবাসার যোগ্য মনে করেন কি না, কখনো কখনো সেই প্রশ্নও মনে আসে সাফার। তবে একই সঙ্গে নিজেকে সৌভাগ্যবান মনে করেন অভিনেত্রী। তাঁর একমাত্র চাওয়া, জীবনের এই সুন্দর মানুষগুলো এবং তাঁদের ভালোবাসা যেন সব সময় তাঁর পাশে থাকে।

বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাফা আরও লিখেছেন, জন্মদিনে তাঁরা তাঁকে উদ্‌যাপন করেছেন ঠিকই, কিন্তু প্রতিদিনই তিনি তাঁর বন্ধুদের উদ্‌যাপন করেন। তাঁদের প্রত্যেকেই তাঁর কাছে বিশেষ। জীবনের সেরা জন্মদিন উপহার দেওয়ার জন্য বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের প্রতিটি জন্মদিনও তাঁদের সঙ্গে আনন্দে কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page